প্রিন্ট এর তারিখঃ Feb 22, 2026 ইং || প্রকাশের তারিখঃ Feb 21, 2026 ইং
মতলবে অভাব-অনটনে যুবকের আত্মহত্যা

চাঁদপুরের মতলব উত্তর উপজেলার এখলাছপুর ইউনিয়নে এক যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শনিবার (২১ ফেব্রুয়ারি) সকালে উত্তর চরকাশিম গ্রামে নিজ বসতঘর থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
নিহত যুবক সুমন খা (২৮), তিনি ওই গ্রামের জয়নাল খার ছেলে। স্বজনরা সকালে ঘরের ভেতরে তাকে গলায় ফাঁস দেওয়া অবস্থায় দেখতে পেয়ে পুলিশে খবর দেন।
পুলিশ জানায়, প্রাথমিকভাবে এটি আত্মহত্যা বলে ধারণা করা হচ্ছে। ধারণা করা হচ্ছে, দীর্ঘদিনের আর্থিক সংকট ও মানসিক চাপে এ ঘটনা ঘটতে পারে।
খবর পেয়ে মতলব উত্তর থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে প্রয়োজনীয় আইনগত কার্যক্রম শুরু করেছে। ঘটনায় এলাকায় শোকের পরিবেশ বিরাজ করছে।
© সকল কিছুর স্বত্বাধিকারঃ মতলব সংবাদ