ঢাকা আজকের তারিখঃ | বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
নিশ্চিন্তপুর উচ্চ বিদ্যালয়ে প্রধান শিক্ষককে হুমকির অভিযোগ; থানায় জিডি ইয়াবাসহ মতলব উত্তরের ২ জনসহ সিদ্ধিরগঞ্জে ৮ জন আটক মতলবে অভাব-অনটনে যুবকের আত্মহত্যা মতলবে ছেলেকে পুলিশে দিলেন সাবেক কাউন্সিলর বাবা রমজানে ষাটনল পর্যটন কেন্দ্রে ছাত্রদলের পরিচ্ছন্নতা অভিযান ৫ দিনের সফরে মতলব আসছেন ড. জালাল উদ্দিন চাঁদপুর-২; প্রচারণা শেষ ; প্রস্তুতি এখন ভোটের এই দিনে মেহজাবীনের জীবন পাল্টে গিয়েছিল রাষ্ট্র ধর্মনিরপেক্ষ না হলে কীভাবে অন্তর্ভুক্তিমূলক হবে, প্রশ্ন আনু মুহাম্মদের মুক্তমত প্রকাশ–সংক্রান্ত ও গায়েবি মামলা ফেব্রুয়ারির মধ্যে প্রত্যাহারের আশা আইন উপদেষ্টার প্রধান উপদেষ্টাকে মার্চে বেইজিং সফরে নিতে আগ্রহী চীন রমজান উপলক্ষে আরটিভির হিফজুল কোরআন প্রতিযোগিতার সিলেকশন রাউন্ড শেষ সচিবালয়ে সাংবাদিকদের প্রবেশাধিকার নিশ্চিতের আহ্বান ডিআরইউয়ের সাংবাদিকদের দ্রুত অ্যাক্রিডিটেশন প্রদানের আহ্বান অনলাইন এডিটরস অ্যালায়েন্সের অগ্নিকাণ্ডের ৫ দিন পর সচিবালয়ে সাংবাদিকদের প্রবেশ অগ্নিকাণ্ডের ৫ দিন পর সচিবালয়ে সাংবাদিকদের প্রবেশ ‘বিটিভি নিউজ’র যাত্রা শুরু বিশ্বকাপ নিয়ে রিভালদোর সঙ্গে তর্কে জড়ালেন নেইমার ৪৮ রানে ৭ উইকেট হারাল পাকিস্তান, ওয়ারিকানের স্পিন–ঘূর্ণি রান নেই–উইকেট নেই, তবু ম্যাচসেরা

মতলবে ছেলেকে পুলিশে দিলেন সাবেক কাউন্সিলর বাবা

  • প্রকাশের সময় : Feb 21, 2026 ইং
মতলবে ছেলেকে পুলিশে দিলেন সাবেক কাউন্সিলর বাবা ছবির ক্যাপশন: মতলবে ছেলেকে পুলিশে দিলেন সাবেক কাউন্সিলর
ad728
চুরিসহ নানা অপরাধ কর্মকান্ডে জড়িত থাকায় চাঁদপুরের মতলব দক্ষিণ উপজেলার মো. আশরাফুল(২৫) নামক মাদকাসক্ত  এক ছেলেকে পুলিশের হাতে তুলে দিয়েছেন তার বাবা মতলব পৌরসভার সাবেক কাউন্সিলর আহিজল মুন্সি। 

শুক্রবার (২০ ফেব্রুয়ারি) দুপুরে উপজেলার মতলব পৌরসভার ৭নং ওয়ার্ডের দক্ষিণ নলুয়া গ্রামের আশরাফুলের বাবা আহিজুল মুন্সি মতলব দক্ষিণ থানায় ছেলেকে নিয়ে গিয়ে পুলিশের কাছে সোপর্দ করেছে। 

আশরাফুলের বাবা আহিজুল মুন্সি অভিযোগ করে বলেন, তার ছেলে দীর্ঘদিন ধরে চুরিসহ নানা অপরাধমুলক কর্মকান্ড করে আসছিল।নেশাগ্রস্ত মাদকাসক্ত  ছেলেদের সাথে চলাফেরা করে। এ বিষয়ে একাধিকবার ছেলেকে সতর্ক করা হলেও কিছুদিন যেতে না যেতেই সে পুনরায় বিভিন্ন অপকর্মে লিপ্ত হয়। তার এমন আচরণের ধারাবাহিকতায় আমার এবং আমার আত্মীয় স্বজনের মান সম্মানের হানি ঘটেছে। লজ্জায় ছেলের জন্য সমাজে মুখ দেখাতে পারি না। প্রায় সময় সমাজের লোকদেরকে উদ্দেশ্য  করে গালিগালাজ করে। খারাপ পথ থেকে ফিরিয়ে আনার জন্য আজ নিজের ছেলেকে পুলিশ দিতে বাধ্য হয়েছি।

স্থানীয়রা জানায়, চরি,মাদকসহ বিভিন্ন অপকর্মের জন্য আশরাফুলের একাধিকবার সামাজিকভাবে সালিশি হয়েছে। বাহির থেকে এলাকায় লোক এনে বিভিন্ন অপকর্ম করে আসছিল সে। ১৮ ফেব্রুয়ারি রাতে এই ছেলে আরও দুইজনকে সাথে নিয়ে  এলাকার এক ব্যবসায়ীর দোকানে চুরি করেছে। আশরাফুলের অত্যাচারে এলাকায় শান্তি ছিল না। ছেলের জন্য তার পরিবারও একাধিকবার অপমান হয়েছে। অবশেষে তার বাবা অতিষ্ঠ হয়ে পুলিশের কাছে ছেলেকে সোপর্দ করেছে। 

মতলব দক্ষিণ থানার ওসি মো. হাফিজুর রহমান মানিক জানান, চুরি মামলার আসামি ছেলেকে তার বাবা নিজে থানায় এসে পুলিশের কাছে সোপর্দ করেছেন। আগামীকাল কোর্টে প্রেরণ করা হবে।

নিউজটি আপডেট করেছেন : মতলব সংবাদ ll নিউজ ডেস্ক

কমেন্ট বক্স
আমি চুয়েটের শিক্ষার্থী, তাই আবেগ ও দায়বদ্ধতাও বেশি : চুয়েটের

আমি চুয়েটের শিক্ষার্থী, তাই আবেগ ও দায়বদ্ধতাও বেশি : চুয়েটের

ad300