মতলবে জাতীয়বাদী মুক্তিযুদ্ধের প্রজন্ম চাঁদপুর-২ এর পরিচালনা টিমের নির্বাচনী মতবিনিময় সভা অনুষ্ঠিত
জাতীয়বাদী মুক্তিযুদ্ধের প্রজন্ম চাঁদপুর-২(মতলব উত্তর-দক্ষিণ) ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন পরিচালনা টিমের উদ্যোগে ধানের শীষের গণজোয়ারের লক্ষ্যে নির্বাচনী মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
৭ ফেব্রুয়ারি শনিবার বিকালে ফতেপুর পশ্চিম ইউনিয়ন ৯নং ওয়ার্ডের গাজীপুর গ্রামের শতশত নারী পুরুষ উক্ত মতবিনিময় সভায় অংশগ্রহণ করে।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জাতীয়বাদী মুক্তিযুদ্ধের প্রজন্ম চাঁদপুর জেলা যুগ্ম আহ্বায়ক ও চাঁদপুর-২ আসনের টিম প্রধান মোঃ শহিদুল ইসলাম মোল্লা।
মুক্তিযুদ্ধের প্রজন্ম চাঁদপুর জেলা সদস্য সচিব ও প্রধান সমন্বয়ক নুর মোহাম্মদ খানের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মতলব উত্তর উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি মোঃ বশির আহমেদ খান, উদ্বোধন করেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মোঃ নুরুল হক জিতু।
বিশেষ অতিথি ছিলেন চাঁদপুর জেলা বিএনপির সম্মানিত সদস্য এবং স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সাবেক সহ-সভাপতি মোঃ আজহারুল হক মুকুল।
আলোচনা সভায় বক্তারা বলেন, আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে গণতন্ত্র ও জনগণের অধিকার প্রতিষ্ঠায় বিএনপির মনোনীত প্রার্থীকে বিজয়ী করা অত্যন্ত জরুরি। তারা উপস্থিত নেতাকর্মীদের ঐক্যবদ্ধ হয়ে প্রচারণা চালানোর আহ্বান জানান।
চাঁদপুর-২ আসনের বিএনপির মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী ডঃ মুহাম্মদ জালাল উদ্দিন এর পক্ষে ব্যাপক প্রচারণা চালানো হয় এবং সকলকে ধানের শীষ প্রতীকে ভোট দেওয়ার আহ্বান জানানো হয়।
এসময় জাতীয়তাবাদী মুক্তিযুদ্ধের প্রজন্ম চাঁদপুর ২ আসনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী ও সমর্থকরা উপস্থিত ছিলেন।
মতলব সংবাদ ll নিউজ ডেস্ক