ঢাকা আজকের তারিখঃ | বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
মতলবে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের ইফতার বিতরণ মতলবে পরকীয়া প্রেমিককে নিয়ে শ্বাশুড়িকে হত্যা প্রবাসীর স্ত্রীর কেএফটি কলেজিয়েট স্কুলের ২০ শিক্ষার্থী বৃত্তি লাভ, উপজেলায় সেরা মতলবে বিয়েবাড়িতে চাঁদা না পেয়ে কিশোর গ্যাংয়ের হামলা, আহত ৩ ৬০ এর দশকে মতলবের জলপথে চলতো একমাত্র এই জলযান নিশ্চিন্তপুর উচ্চ বিদ্যালয়ে প্রধান শিক্ষককে হুমকির অভিযোগ; থানায় জিডি ইয়াবাসহ মতলব উত্তরের ২ জনসহ সিদ্ধিরগঞ্জে ৮ জন আটক মতলবে অভাব-অনটনে যুবকের আত্মহত্যা মতলবে ছেলেকে পুলিশে দিলেন সাবেক কাউন্সিলর বাবা রমজানে ষাটনল পর্যটন কেন্দ্রে ছাত্রদলের পরিচ্ছন্নতা অভিযান ৫ দিনের সফরে মতলব আসছেন ড. জালাল উদ্দিন চাঁদপুর-২; প্রচারণা শেষ ; প্রস্তুতি এখন ভোটের এই দিনে মেহজাবীনের জীবন পাল্টে গিয়েছিল রাষ্ট্র ধর্মনিরপেক্ষ না হলে কীভাবে অন্তর্ভুক্তিমূলক হবে, প্রশ্ন আনু মুহাম্মদের মুক্তমত প্রকাশ–সংক্রান্ত ও গায়েবি মামলা ফেব্রুয়ারির মধ্যে প্রত্যাহারের আশা আইন উপদেষ্টার প্রধান উপদেষ্টাকে মার্চে বেইজিং সফরে নিতে আগ্রহী চীন রমজান উপলক্ষে আরটিভির হিফজুল কোরআন প্রতিযোগিতার সিলেকশন রাউন্ড শেষ সচিবালয়ে সাংবাদিকদের প্রবেশাধিকার নিশ্চিতের আহ্বান ডিআরইউয়ের সাংবাদিকদের দ্রুত অ্যাক্রিডিটেশন প্রদানের আহ্বান অনলাইন এডিটরস অ্যালায়েন্সের অগ্নিকাণ্ডের ৫ দিন পর সচিবালয়ে সাংবাদিকদের প্রবেশ

মতলবে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের ইফতার বিতরণ

  • প্রকাশের সময় : Mar 6, 2026 ইং
মতলবে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের ইফতার বিতরণ ছবির ক্যাপশন: মতলব উত্তরে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের ইফতার বিতরণ কার্যক্রম।
ad728
মতলব (চাঁদপুর) প্রতিনিধি :
চাঁদপুরের মতলব উত্তর উপজেলার বিভিন্ন ইউনিয়ন ও ছেংগারচর পৌরসভায় নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের উদ্যোগে ইফতার সামগ্রী বিতরণের অভিযোগ উঠেছে। স্থানীয় সূত্রে জানা যায়, সংগঠনের উপজেলা, ইউনিয়ন ও পৌরসভার পোস্ট-ধারী নেতা প্রকাশ্যে এলাকায় আওয়ামী লীগের নেতাকর্মী ও পথচারীদের মাঝে ইফতার সামগ্রী বিতরণ করেন।

শুক্রবার (৬ মার্চ) দুপুরে মতলব উত্তর উপজেলার ফরাজীকান্দী ইউনিয়ন, বাগানবাড়ী ইউনিয়ন, সাদুল্লাপুর ইউনিয়ন, দূর্গাপুর ইউনিয়নসহ ছেংগারচর পৌরসভার বিভিন্ন স্থানে এই ইফতার বিতরণ কার্যক্রম চালানো হয় বলে স্থানীয়রা জানান। 

এ সময় নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের বেশ কয়েকজন নেতা উপস্থিত ছিলেন বলেও দাবি করেছেন প্রত্যক্ষদর্শীরা।

মতলব উত্তর উপজেলা ছাত্রদলের আহ্বায়ক নুরুল হুদা ফয়েজী বলেন, মতলব উত্তরে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের ইফতার বিতরণ কার্যক্রম আমাদেরও দৃষ্টি-গোচর হয়েছে। প্রতিটা ইউনিয়নে ছাত্রদলের সভাপতি/সাধারণ সম্পাদক'কে নির্দেশনা দেওয়া হয়েছে এ বিষয়ে সর্তক থাকার জন্য। নিষিদ্ধ সংগঠনের কোন কার্যক্রম চলতে দেওয়া হবে না।

এ বিষয়ে মতলব উত্তর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক নুরুল হক জিতু বলেন, নিষিদ্ধ ঘোষিত কোনো সংগঠনের নামে এলাকায় এ ধরনের কর্মসূচি পরিচালনা করা আইন ও রাষ্ট্রের সিদ্ধান্তের সুস্পষ্ট লঙ্ঘন। তিনি বলেন, প্রশাসনের উচিত বিষয়টি গুরুত্বের সঙ্গে তদন্ত করে জড়িতদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা। মতলবের শান্তিপূর্ণ পরিবেশ অস্থিতিশীল করার যে কোনো অপচেষ্টা কঠোরভাবে প্রতিহত করা হবে।

তিনি আরও বলেন, নিষিদ্ধ সংগঠনের নামে কোনো ধরনের সাংগঠনিক কার্যক্রম বা প্রচারণা চলতে দেওয়া যায় না। আইনশৃঙ্খলা রক্ষায় প্রশাসনকে আরও কঠোর ভূমিকা পালনের আহ্বান জানান তিনি।

চাঁদপুরের সহকারী পুলিশ সুপার (মতলব সার্কেল) জাবির হুসনাইন সানীব বলেন, নিষিদ্ধ ঘোষিত কোনো সংগঠনের নামে এলাকায় কোনো ধরনের কার্যক্রম পরিচালনার সুযোগ নেই। এমন কোনো ঘটনা ঘটে থাকলে বিষয়টি খতিয়ে দেখা হবে। তদন্তে অভিযোগের সত্যতা পাওয়া গেলে জড়িতদের বিরুদ্ধে আইন অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।


নিউজটি আপডেট করেছেন : মতলব সংবাদ ll নিউজ ডেস্ক

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
সাংবাদিকদের দ্রুত অ্যাক্রিডিটেশন প্রদানের আহ্বান অনলাইন এডিট

সাংবাদিকদের দ্রুত অ্যাক্রিডিটেশন প্রদানের আহ্বান অনলাইন এডিট

ad300