ঢাকা আজকের তারিখঃ | বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
কেএফটি কলেজিয়েট স্কুলের ২০ শিক্ষার্থী বৃত্তি লাভ, উপজেলায় সেরা মতলবে বিয়েবাড়িতে চাঁদা না পেয়ে কিশোর গ্যাংয়ের হামলা, আহত ৩ ৬০ এর দশকে মতলবের জলপথে চলতো একমাত্র এই জলযান নিশ্চিন্তপুর উচ্চ বিদ্যালয়ে প্রধান শিক্ষককে হুমকির অভিযোগ; থানায় জিডি ইয়াবাসহ মতলব উত্তরের ২ জনসহ সিদ্ধিরগঞ্জে ৮ জন আটক মতলবে অভাব-অনটনে যুবকের আত্মহত্যা মতলবে ছেলেকে পুলিশে দিলেন সাবেক কাউন্সিলর বাবা রমজানে ষাটনল পর্যটন কেন্দ্রে ছাত্রদলের পরিচ্ছন্নতা অভিযান ৫ দিনের সফরে মতলব আসছেন ড. জালাল উদ্দিন চাঁদপুর-২; প্রচারণা শেষ ; প্রস্তুতি এখন ভোটের এই দিনে মেহজাবীনের জীবন পাল্টে গিয়েছিল রাষ্ট্র ধর্মনিরপেক্ষ না হলে কীভাবে অন্তর্ভুক্তিমূলক হবে, প্রশ্ন আনু মুহাম্মদের মুক্তমত প্রকাশ–সংক্রান্ত ও গায়েবি মামলা ফেব্রুয়ারির মধ্যে প্রত্যাহারের আশা আইন উপদেষ্টার প্রধান উপদেষ্টাকে মার্চে বেইজিং সফরে নিতে আগ্রহী চীন রমজান উপলক্ষে আরটিভির হিফজুল কোরআন প্রতিযোগিতার সিলেকশন রাউন্ড শেষ সচিবালয়ে সাংবাদিকদের প্রবেশাধিকার নিশ্চিতের আহ্বান ডিআরইউয়ের সাংবাদিকদের দ্রুত অ্যাক্রিডিটেশন প্রদানের আহ্বান অনলাইন এডিটরস অ্যালায়েন্সের অগ্নিকাণ্ডের ৫ দিন পর সচিবালয়ে সাংবাদিকদের প্রবেশ অগ্নিকাণ্ডের ৫ দিন পর সচিবালয়ে সাংবাদিকদের প্রবেশ ‘বিটিভি নিউজ’র যাত্রা শুরু

মতলবে বিয়েবাড়িতে চাঁদা না পেয়ে কিশোর গ্যাংয়ের হামলা, আহত ৩

  • প্রকাশের সময় : Feb 27, 2026 ইং
মতলবে বিয়েবাড়িতে চাঁদা না পেয়ে কিশোর গ্যাংয়ের হামলা, আহত ৩ ছবির ক্যাপশন: মতলবে বিয়েবাড়িতে চাঁদা না পেয়ে কিশোর গ্যাংয়ের হামলা, আহত ৩
ad728
চাঁদপুরের মতলব উত্তর উপজেলার বাগানবাড়ি ইউনিয়নে একটি বিয়ের অনুষ্ঠানে চাঁদার টাকা কম দেওয়ায় কিশোর গ্যাংয়ের হামলার ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি) রাত সাড়ে ৯টার দিকে ইউনিয়নের রায়েরকান্দি গ্রামের নমপাড়ায় সনাতন ধর্মাবলম্বীদের একটি বিয়েবাড়িতে এ ঘটনা ঘটে।

হামলায় বরের বাবা, ভাই ও এক আত্মীয়সহ অন্তত তিনজন আহত হয়েছেন। আহতরা হলেন, ত্রিনাথ বিশ্বাস (৩২), বাবুলাল বিশ্বাস (৬০) ও বৃজন রানী (৪৫)। ভুক্তভোগীরা জানিয়েছেন, তারা এ ঘটনায় থানায় মামলা করবেন।

স্থানীয় সূত্র জানায়, রায়েরকান্দি গ্রামের জীবন চন্দ্র দাসের বাড়িতে বাবুলাল বিশ্বাসের ছেলে সেম্বু নাথের বিয়ের অনুষ্ঠান চলাকালে পাশের এলাকার কয়েকজন কিশোর গ্যাং সদস্য এক লাখ টাকা চাঁদা দাবি করে। পরে তা ৩০ হাজার টাকায় নামিয়ে আনা হয়। পরিস্থিতি সামাল দিতে আয়োজকপক্ষ তিন হাজার টাকা দিলেও তাতে সন্তুষ্ট না হয়ে তারা হামলা চালায়। এ সময় টেবিল-চেয়ার ভাঙচুরসহ আশপাশের বাড়িঘরেও হামলা করা হয়।

আহত ত্রিনাথ বিশ্বাস অভিযোগ করে বলেন, হামলার সময় তার মাথা ফেটে যায় এবং তার ও ছোট ভাইয়ের গলার স্বর্ণের চেইন ছিনিয়ে নেওয়া হয়।

স্থানীয় বাসিন্দারা বিয়েবাড়িতে এমন ঘটনায় আতঙ্ক প্রকাশ করে জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন। বাগানবাড়ি ইউনিয়ন পরিষদের সদস্য মো. সেলিম মোল্লা বলেন, খবর পেয়ে পুলিশকে জানানো হয় এবং পরে ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি দেখা হয়েছে। ভবিষ্যতে এমন ঘটনা রোধে প্রশাসনের কঠোর ভূমিকা প্রয়োজন।

এ বিষয়ে মতলব উত্তর থানা-এর ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি তদন্ত) প্রদীপ মণ্ডল জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ মোতায়েন করা হয়েছে। অভিযোগের ভিত্তিতে তদন্ত চলছে এবং মামলা প্রক্রিয়াধীন রয়েছে। অভিযুক্তদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত আছে।


নিউজটি আপডেট করেছেন : মতলব সংবাদ ll নিউজ ডেস্ক

কমেন্ট বক্স
ট্রাম্প ওয়াশিংটনে পৌঁছেছেন, প্রথম দিনেই সই করবেন রেকর্ডসংখ্য

ট্রাম্প ওয়াশিংটনে পৌঁছেছেন, প্রথম দিনেই সই করবেন রেকর্ডসংখ্য

ad300