ঢাকা আজকের তারিখঃ | বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
চাঁদপুর ল কলেজের এলএল.বি শেষ বর্ষের শিক্ষার্থীদের ইফতার মতলবে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের ইফতার বিতরণ মতলবে পরকীয়া প্রেমিককে নিয়ে শ্বাশুড়িকে হত্যা প্রবাসীর স্ত্রীর কেএফটি কলেজিয়েট স্কুলের ২০ শিক্ষার্থী বৃত্তি লাভ, উপজেলায় সেরা মতলবে বিয়েবাড়িতে চাঁদা না পেয়ে কিশোর গ্যাংয়ের হামলা, আহত ৩ ৬০ এর দশকে মতলবের জলপথে চলতো একমাত্র এই জলযান নিশ্চিন্তপুর উচ্চ বিদ্যালয়ে প্রধান শিক্ষককে হুমকির অভিযোগ; থানায় জিডি ইয়াবাসহ মতলব উত্তরের ২ জনসহ সিদ্ধিরগঞ্জে ৮ জন আটক মতলবে অভাব-অনটনে যুবকের আত্মহত্যা মতলবে ছেলেকে পুলিশে দিলেন সাবেক কাউন্সিলর বাবা রমজানে ষাটনল পর্যটন কেন্দ্রে ছাত্রদলের পরিচ্ছন্নতা অভিযান ৫ দিনের সফরে মতলব আসছেন ড. জালাল উদ্দিন চাঁদপুর-২; প্রচারণা শেষ ; প্রস্তুতি এখন ভোটের এই দিনে মেহজাবীনের জীবন পাল্টে গিয়েছিল রাষ্ট্র ধর্মনিরপেক্ষ না হলে কীভাবে অন্তর্ভুক্তিমূলক হবে, প্রশ্ন আনু মুহাম্মদের মুক্তমত প্রকাশ–সংক্রান্ত ও গায়েবি মামলা ফেব্রুয়ারির মধ্যে প্রত্যাহারের আশা আইন উপদেষ্টার প্রধান উপদেষ্টাকে মার্চে বেইজিং সফরে নিতে আগ্রহী চীন রমজান উপলক্ষে আরটিভির হিফজুল কোরআন প্রতিযোগিতার সিলেকশন রাউন্ড শেষ সচিবালয়ে সাংবাদিকদের প্রবেশাধিকার নিশ্চিতের আহ্বান ডিআরইউয়ের সাংবাদিকদের দ্রুত অ্যাক্রিডিটেশন প্রদানের আহ্বান অনলাইন এডিটরস অ্যালায়েন্সের

চাঁদপুর ল কলেজের এলএল.বি শেষ বর্ষের শিক্ষার্থীদের ইফতার

  • প্রকাশের সময় : Mar 7, 2026 ইং
চাঁদপুর ল কলেজের এলএল.বি শেষ বর্ষের শিক্ষার্থীদের ইফতার ছবির ক্যাপশন: চাঁদপুর ল কলেজের এলএল.বি ২০২৩-২০২৪ সেশন শেষ বর্ষের ইফতারে শিক্ষার্থীরা।
ad728
পবিত্র মাহে রমজান উপলক্ষে চাঁদপুর ল কলেজের এলএল.বি ২০২৩–২০২৪ সেশন (শেষ বর্ষে)'র শিক্ষার্থীদের উদ্যোগে সম্মিলিত ইফতার অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (৬ মার্চ) শহরের রেড চিলি চায়নিজ রেস্টুরেন্টে আয়োজিত এ অনুষ্ঠানে উক্ত সেশনের অর্ধশতাধিক শিক্ষার্থী অংশগ্রহণ করেন।

ইফতারের আগে সংক্ষিপ্ত আলোচনা সভায় শিক্ষার্থীরা দীর্ঘদিন পর একত্রিত হয়ে স্মৃতিচারণ করেন এবং আসন্ন ফাইনাল পরীক্ষায় ভালো ফলাফল অর্জনের লক্ষ্যে নিজেদের প্রস্তুতি ও পারস্পরিক সহযোগিতা বিষয়ে মতবিনিময় করেন।

আয়োজকরা জানান, রমজান সংযম, সহমর্মিতা ও আত্মশুদ্ধির মাস। এ ধরনের আয়োজন সহপাঠীদের মধ্যে সৌহার্দ্য ও সম্প্রীতির বন্ধনকে আরও দৃঢ় করে। ভবিষ্যতেও সামাজিক ও মানবিক কর্মকাণ্ডে একসঙ্গে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।  তারা আরও জানান, চাঁদপুর ল কলেজের এই ব্যাচটি প্রতি বছরই ইফতার মাহফিল, শিক্ষা সফরসহ বিভিন্ন সামাজিক ও শিক্ষামূলক কর্মসূচির আয়োজন করে আসছে।

অনুষ্ঠানের শুরুতে দেশ, জাতি ও মুসলিম উম্মাহর শান্তি, সমৃদ্ধি ও কল্যাণ কামনায় বিশেষ দোয়া করা হয়। পরে লাকি কুপন ড্র অনুষ্ঠিত হয় এবং বিজয়ীদের মাঝে ব্যাচের এডমিন প্যানেলের সদস্যরা উপহার সামগ্রী বিতরণ করেন।

নিউজটি আপডেট করেছেন : মতলব সংবাদ ll নিউজ ডেস্ক

কমেন্ট বক্স