ঢাকা আজকের তারিখঃ | বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
এই দিনে মেহজাবীনের জীবন পাল্টে গিয়েছিল রাষ্ট্র ধর্মনিরপেক্ষ না হলে কীভাবে অন্তর্ভুক্তিমূলক হবে, প্রশ্ন আনু মুহাম্মদের মুক্তমত প্রকাশ–সংক্রান্ত ও গায়েবি মামলা ফেব্রুয়ারির মধ্যে প্রত্যাহারের আশা আইন উপদেষ্টার প্রধান উপদেষ্টাকে মার্চে বেইজিং সফরে নিতে আগ্রহী চীন রমজান উপলক্ষে আরটিভির হিফজুল কোরআন প্রতিযোগিতার সিলেকশন রাউন্ড শেষ সচিবালয়ে সাংবাদিকদের প্রবেশাধিকার নিশ্চিতের আহ্বান ডিআরইউয়ের সাংবাদিকদের দ্রুত অ্যাক্রিডিটেশন প্রদানের আহ্বান অনলাইন এডিটরস অ্যালায়েন্সের অগ্নিকাণ্ডের ৫ দিন পর সচিবালয়ে সাংবাদিকদের প্রবেশ অগ্নিকাণ্ডের ৫ দিন পর সচিবালয়ে সাংবাদিকদের প্রবেশ ‘বিটিভি নিউজ’র যাত্রা শুরু বিশ্বকাপ নিয়ে রিভালদোর সঙ্গে তর্কে জড়ালেন নেইমার ৪৮ রানে ৭ উইকেট হারাল পাকিস্তান, ওয়ারিকানের স্পিন–ঘূর্ণি রান নেই–উইকেট নেই, তবু ম্যাচসেরা এটা স্কুল নয়, শাস্তিও নয়—বললেন ভারতের প্রধান নির্বাচক আমি চুয়েটের শিক্ষার্থী, তাই আবেগ ও দায়বদ্ধতাও বেশি : চুয়েটের উপাচার্য এআইইউবিতে চাকরি মেলা অনুষ্ঠিত বদলে যাওয়া ক্যাম্পাস বৃহত্তর খুলনার প্রথম উচ্চশিক্ষা প্রতিষ্ঠান সরকারি ব্রজলাল কলেজ কোনো সভ্য দেশে কূটনৈতিক স্থাপনায় এ ধরনের হামলা হতে পারে না ভারতের সঙ্গে কথা হবে চোখে চোখ রেখে

‎চাঁদপুর-২ আসনে নিশ্চিত জয়ের পথে ড. জালাল উদ্দিন

  • প্রকাশের সময় : Feb 9, 2026 ইং
‎চাঁদপুর-২ আসনে নিশ্চিত জয়ের পথে ড. জালাল উদ্দিন ছবির ক্যাপশন:
ad728
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নিরঙ্কুশ জয়ের পথে এগিয়ে যাচ্ছেন চাঁদপুর-২ সংসদীয় আসনের বিএনপি মনোনীত প্রার্থী ড. জালাল উদ্দিন।

 নির্বাচন ঘিরে ১০ দলীয় জোটের শক্তিশালী কোন প্রার্থী আসনটির নির্বাচনের মাঠে না থাকায় অনেকটা স্বাভাবিক হয়ে উঠেছে প্রতিদ্বন্দ্বিতা। এরই মধ্যে বিএনপি প্রার্থী ড. জালাল উদ্দিনকে সমর্থন দিয়ে নির্বাচন থেকে সরে দাড়িয়েছেন গণ অধিকার পরিষদের প্রার্থী গোলাপ হোসেন। 

এই মুহূর্তে অন্যান্য প্রার্থীদের মধ্যে মাঠে আছেন বাংলাদেশ রিপাবলিকান পার্টির মো: ফয়জুন্নুর, ইসলামী আন্দোলন বাংলাদেশের মুফতি মানসুর, জাতীয় পার্টির এমরান হোসেন, বাংলাদেশ লেবার পার্টির নাসিমা নাজনিন সরকার, নাগরিক ঐক্যের এনামুল হক এবং ১০ দলীয় জোট মনোনীত এলডিপি প্রার্থী বিল্লাল হোসেন।

 তবে অন্যান্য প্রার্থীদের মধ্যে ড. জালাল উদ্দিন জনপ্রিয়তার শীর্ষে থাকায় আগামী ১২ ফেব্রুয়ারি ভোটের মাঠে নিরঙ্কুশ বিজয়ের বিপুল সম্ভাবনা রয়েছে বলে মাঠ পর্যবেক্ষণে জানা যায়। অপরদিকে ১০ দলীয় জোট মনোনীত প্রার্থী বিল্লাল হোসেন হঠাৎ করেই নির্বাচনী মাঠে আবির্ভূত হওয়ায় জন সম্পৃক্ততা কম থাকায় ড.  জালাল উদ্দিনের সাথে প্রতিদ্বন্দ্বিতায় এগিয়ে থাকার সম্ভাবনা কম বলেই ধারণা করছেন স্থানীয় ভোটাররা।

 ড. জালাল বিগত সময়ে রাজনৈতিক ভাবে হয়রানির স্বীকার নেতাকর্মীদের আইনী সহযোগিতা ও দলীয় কার্যক্রম পরিচালনায় সক্রিয় থাকায় দল ও সাধারণ মানুষের মধ্যেও জনপ্রিয় হয়ে উঠেছেন। নির্বাচন পূর্ববর্তী সময়ে বিভিন্ন গ্রুপিং থাকলেও নির্বাচনের ঠিক আগ মুহূর্তে দলীয় সিদ্ধান্ত মেনে ধানের শীষের পক্ষে একতাবদ্ধ হয়েছেন জাতীয়তাবাদী দলের নেতৃস্থানীয়রা।

নিউজটি আপডেট করেছেন : মতলব সংবাদ ll নিউজ ডেস্ক

কমেন্ট বক্স
‘আমি ভয়ও পাচ্ছি, কারণ ইসরায়েলিদের বিশ্বাস করি না’

‘আমি ভয়ও পাচ্ছি, কারণ ইসরায়েলিদের বিশ্বাস করি না’

ad300