চাঁদপুরের মতলব উত্তর উপজেলার ব্রাহ্মণচক বাজারে অবৈধভাবে জ্বালানী তেল মজুদ করে কৃত্রিম সংকট সৃষ্টি ও বেশি দামে বিক্রির অভিযোগে এক ব্যবসায়ীকে ৩০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। বৃহস্পতিবার (১২ মার্চ) পরিচালিত এ অভিযানে একটি ব্যবসা প্রতিষ্ঠানে বিপুল পরিমাণ পেট্রোলিয়াম তেল মজুদের প্রমাণ পাওয়া যায়। এ সময় মজুদ থাকা ২৩ ব্যারেল ডিজেল ও ৯ ব্যারেল পেট্রোল সরকারি নির্ধারিত মূল্যে বিক্রি করে তার রশিদ জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়। ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালনা করেন মতলব উত্তর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) রহমত উল্ল্যাহ।
মতলব উত্তরে অবৈধভাবে জ্বালানী তেল মজুদ: ভ্রাম্যমাণ আদালতের জরিমানা
- প্রকাশের সময় : Mar 12, 2026 ইং
ছবির ক্যাপশন: মতলব উত্তরে অবৈধভাবে জ্বালানী তেল মজুদ: ভ্রাম্যমাণ আদালতের জরিমানা
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
মতলব সংবাদ ll নিউজ ডেস্ক