ঢাকা আজকের তারিখঃ | বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
মতলব উত্তরে যুবকের ইসলাম গ্রহণ, নতুন নাম রোহান আহমেদ মতলব উত্তরে ইউনাইটেড ক্লাবের ব্যতিক্রমী ঈদ আয়োজন মতলব উত্তরে নিষেধাজ্ঞা অমান্য করে জাটকা বিক্রি মতলবে ফ্রেন্ডস্ জোন সোসাইটি'র সভাপতি ফয়সাল, সাধারণ সম্পাদক ইমতিয়াজ চাঁদপুর ল কলেজের এলএল.বি শেষ বর্ষের শিক্ষার্থীদের ইফতার মতলবে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের ইফতার বিতরণ মতলবে পরকীয়া প্রেমিককে নিয়ে শ্বাশুড়িকে হত্যা প্রবাসীর স্ত্রীর কেএফটি কলেজিয়েট স্কুলের ২০ শিক্ষার্থী বৃত্তি লাভ, উপজেলায় সেরা মতলবে বিয়েবাড়িতে চাঁদা না পেয়ে কিশোর গ্যাংয়ের হামলা, আহত ৩ ৬০ এর দশকে মতলবের জলপথে চলতো একমাত্র এই জলযান নিশ্চিন্তপুর উচ্চ বিদ্যালয়ে প্রধান শিক্ষককে হুমকির অভিযোগ; থানায় জিডি ইয়াবাসহ মতলব উত্তরের ২ জনসহ সিদ্ধিরগঞ্জে ৮ জন আটক মতলবে অভাব-অনটনে যুবকের আত্মহত্যা মতলবে ছেলেকে পুলিশে দিলেন সাবেক কাউন্সিলর বাবা রমজানে ষাটনল পর্যটন কেন্দ্রে ছাত্রদলের পরিচ্ছন্নতা অভিযান ৫ দিনের সফরে মতলব আসছেন ড. জালাল উদ্দিন চাঁদপুর-২; প্রচারণা শেষ ; প্রস্তুতি এখন ভোটের এই দিনে মেহজাবীনের জীবন পাল্টে গিয়েছিল রাষ্ট্র ধর্মনিরপেক্ষ না হলে কীভাবে অন্তর্ভুক্তিমূলক হবে, প্রশ্ন আনু মুহাম্মদের মুক্তমত প্রকাশ–সংক্রান্ত ও গায়েবি মামলা ফেব্রুয়ারির মধ্যে প্রত্যাহারের আশা আইন উপদেষ্টার

মতলব উত্তরে যুবকের ইসলাম গ্রহণ, নতুন নাম রোহান আহমেদ

  • প্রকাশের সময় : Mar 28, 2026 ইং
মতলব উত্তরে যুবকের ইসলাম গ্রহণ, নতুন নাম রোহান আহমেদ ছবির ক্যাপশন: মতলব উত্তরে যুবকের ইসলাম গ্রহণ, নতুন নাম রোহান আহমেদ
ad728
চাঁদপুরের মতলব উত্তর উপজেলায় ব্যক্তিগত বিশ্বাস ও ধর্মীয় অনুপ্রেরণায় ইসলাম ধর্ম গ্রহণ করেছেন অর্জন দেবনাথ নামের এক যুবক। ধর্মান্তরের পর তার নতুন নাম রাখা হয়েছে রোহান আহমেদ।

তিনি উপজেলার দূর্গাপুর ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের মুন্সীরকান্দি গ্রামের বাসিন্দা। তার পিতা হারাধন দেবনাথ ও মাতা সাধনা দেবনাথ।

জানা যায়, ধর্মান্তরের আনুষ্ঠানিকতা সম্পন্ন করতে তিনি নারায়ণগঞ্জ জেলা নোটারি পাবলিকের মাধ্যমে একটি এফিডেভিট করেন। পরে নারায়ণগঞ্জের কেন্দ্রীয় বায়তুল নূর জামে মসজিদে উপস্থিত হয়ে পবিত্র কালেমা পাঠের মাধ্যমে ইসলাম ধর্ম গ্রহণ করেন।

রোহান আহমেদ জানান, ইসলামের আদর্শ, ন্যায়-নীতি ও জীবনব্যবস্থা তাকে গভীরভাবে আকৃষ্ট করেছে। নিজের বিশ্বাস ও উপলব্ধি থেকেই তিনি এ সিদ্ধান্ত নিয়েছেন।

তিনি আরও বলেন, প্রাপ্তবয়স্ক হওয়ার পর থেকেই ইসলাম সম্পর্কে জানার আগ্রহ তৈরি হয়। বিভিন্ন ইসলামিক বই পড়া এবং মুসলিমদের সাথে চলাফেরার মাধ্যমে তিনি ধীরে ধীরে ইসলামের প্রতি অনুপ্রাণিত হন। একপর্যায়ে মহান আল্লাহর প্রতি বিশ্বাস স্থাপন করে ইসলাম গ্রহণ করেন।

স্থানীয় সূত্রে জানা গেছে, এ ঘটনায় এলাকায় আলোচনা তৈরি হলেও অনেকেই বিষয়টিকে ব্যক্তিগত ধর্মীয় স্বাধীনতার অংশ হিসেবে দেখছেন।


নিউজটি আপডেট করেছেন : মতলব সংবাদ ll নিউজ ডেস্ক

কমেন্ট বক্স