ঢাকা আজকের তারিখঃ | বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
মতলবে হত্যা'র ঘটনায় ৭ ঘন্টার মধ্যেই গ্রেফতার আসামী লেংটার মেলা বন্ধে ডিসি বরাবর আবেদন মতলব উত্তরে যুবকের ইসলাম গ্রহণ, নতুন নাম রোহান আহমেদ মতলব উত্তরে ইউনাইটেড ক্লাবের ব্যতিক্রমী ঈদ আয়োজন মতলব উত্তরে নিষেধাজ্ঞা অমান্য করে জাটকা বিক্রি মতলবে ফ্রেন্ডস্ জোন সোসাইটি'র সভাপতি ফয়সাল, সাধারণ সম্পাদক ইমতিয়াজ চাঁদপুর ল কলেজের এলএল.বি শেষ বর্ষের শিক্ষার্থীদের ইফতার মতলবে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের ইফতার বিতরণ মতলবে পরকীয়া প্রেমিককে নিয়ে শ্বাশুড়িকে হত্যা প্রবাসীর স্ত্রীর কেএফটি কলেজিয়েট স্কুলের ২০ শিক্ষার্থী বৃত্তি লাভ, উপজেলায় সেরা মতলবে বিয়েবাড়িতে চাঁদা না পেয়ে কিশোর গ্যাংয়ের হামলা, আহত ৩ ৬০ এর দশকে মতলবের জলপথে চলতো একমাত্র এই জলযান নিশ্চিন্তপুর উচ্চ বিদ্যালয়ে প্রধান শিক্ষককে হুমকির অভিযোগ; থানায় জিডি ইয়াবাসহ মতলব উত্তরের ২ জনসহ সিদ্ধিরগঞ্জে ৮ জন আটক মতলবে অভাব-অনটনে যুবকের আত্মহত্যা মতলবে ছেলেকে পুলিশে দিলেন সাবেক কাউন্সিলর বাবা রমজানে ষাটনল পর্যটন কেন্দ্রে ছাত্রদলের পরিচ্ছন্নতা অভিযান ৫ দিনের সফরে মতলব আসছেন ড. জালাল উদ্দিন চাঁদপুর-২; প্রচারণা শেষ ; প্রস্তুতি এখন ভোটের এই দিনে মেহজাবীনের জীবন পাল্টে গিয়েছিল

মতলবে হত্যা'র ঘটনায় ৭ ঘন্টার মধ্যেই গ্রেফতার আসামী

  • প্রকাশের সময় : Mar 29, 2026 ইং
মতলবে হত্যা'র ঘটনায় ৭ ঘন্টার মধ্যেই গ্রেফতার আসামী ছবির ক্যাপশন: মতলবে হত্যা'র ঘটনায় ৭ ঘনটার মধ্যেই গ্রেফতার আসামী
ad728

চাঁদপুরের মতলব দক্ষিণ উপজেলায় সংঘটিত এক চাঞ্চল্যকর হত্যা মামলার রহস্য উদঘাটন করেছে পুলিশ। ঘটনার মাত্র ৭ ঘণ্টার মধ্যেই অভিযুক্তকে গ্রেফতার করতে সক্ষম হওয়ায় এলাকায় স্বস্তি ফিরেছে। পুলিশ জানায়, উপজেলার খাদেরগাঁও ইউনিয়নের নারায়ণপুর এলাকায় ইয়াকুব প্রধানের মালিকানাধীন এমএসপি এগ্রো গরুর খামারের পাশের একটি টিনশেড ঘর থেকে মনজুর আহমেদ (৭০) নামের এক বৃদ্ধের রক্তাক্ত মরদেহ উদ্ধার করা হয়। প্রাথমিক তদন্তে জানা গেছে, খামারের শ্রমিক সাগর হোসেনের সঙ্গে ভুক্তভোগীর কথা কাটাকাটির জেরে এ হত্যাকাণ্ড ঘটে। ধারণা করা হচ্ছে, রাত ১২টা থেকে ভোর ৫টার মধ্যে কোনো একসময় ধারালো অস্ত্র দিয়ে মাথার পেছনে আঘাত করে তাকে হত্যা করা হয়। ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। ঘটনার পরপরই সহকারী পুলিশ সুপার (মতলব সার্কেল) জাবীর হোসনাইন সানীবের নির্দেশনা এবং মতলব দক্ষিণ থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ হাফিজুর রহমান মানিকের তত্ত্বাবধানে একটি বিশেষ টিম গঠন করা হয়। এসআই জীবন চৌধুরীর নেতৃত্বে তথ্যপ্রযুক্তির সহায়তায় অভিযান পরিচালনা করা হয়। পরবর্তীতে সাতক্ষীরা জেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে এজাহারভুক্ত আসামি সাগর হোসেন (২৩)-কে গ্রেফতার করা হয়। তিনি সাতক্ষীরা সদর উপজেলার ঘরিয়াডাঙ্গা এলাকার বাসিন্দা। পুলিশ জানিয়েছে, এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে এবং গ্রেফতারকৃত আসামিকে আদালতে সোপর্দ করার প্রস্তুতি নেওয়া হচ্ছে।


নিউজটি আপডেট করেছেন : মতলব সংবাদ ll নিউজ ডেস্ক

কমেন্ট বক্স
৬০ এর দশকে মতলবের জলপথে চলতো একমাত্র এই জলযান

৬০ এর দশকে মতলবের জলপথে চলতো একমাত্র এই জলযান

ad300